© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দগ্ধদের চিকিৎসা দিতে ঢাকায় চীনের মেডিক্যাল টিম

শেয়ার করুন:
দগ্ধদের চিকিৎসা দিতে ঢাকায় চীনের মেডিক্যাল টিম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৩ পিএম | ২৪ জুলাই, ২০২৫

<div><div style="text-align: justify; "><span>রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ...

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছেন চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দি‌কে চীনের মেডিকেল টিম ঢাকায় পৌঁ‌ছে‌ছে। ঢাকার চীনা দূতাবাস এক ক্ষু‌দে বার্তায় এ তথ্য জানায়।

চীনা দূতাবাস জানায়, চীনা মে‌ডি‌কেল টিম ঢাকায় পৌঁছা‌লে তা‌দের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক। চীনা দূতাবাসের তথ‌্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ চীনা মে‌ডি‌কেল টি‌মের ঢাকায় পৌঁছা‌নোর কথা ছিল। ত‌বে প্রতি‌নি‌ধি দ‌লের ফ্লাই‌টি বিলম্ব হওয়ায় তা‌রা নির্ধারিত সম‌য়ের ক‌য়েক ঘণ্টা পর ঢাকায় পৌঁছে। 

গত বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসে। একইদিন, সিঙ্গাপুর থেকে তিন সদস্যের মেডিকেল টিম ঢাকায় আসে।


ইউটি/টিএ

মন্তব্য করুন