© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম

শেয়ার করুন:
ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৯ এএম | ২৫ জুলাই, ২০২৫

<div><p style="text-align: justify; ">ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে...

ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


পিএ/এসএন

মন্তব্য করুন