© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাইলট তৌকিরের পরিবারকে সমবেদনা জানালেন মির্জা ফখরুল

শেয়ার করুন:
পাইলট তৌকিরের পরিবারকে সমবেদনা জানালেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৫ পিএম | ২৫ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span>যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামে

যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মর্মান্তিক মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসে অবস্থিত শহীদ তৌকিরের পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করতে যান তারা। 

শোকসন্তপ্ত তৌকিরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তাদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আরো উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক টিমের চিফ কো অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হন লেফটেন্যান্ট তৌকির ইসলাম।


ইউটি/টিএ


মন্তব্য করুন