© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে : নুর

শেয়ার করুন:
সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে : নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩২ পিএম | ২৫ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ স্

সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট করছে মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে গণধিকার পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, সরকারের পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিবাদ জানাচ্ছি এবং ড. ইউনূসের সরকারের প্রতি এমনটা প্রত্যাশা করি না। সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে, সরকারি সহযোগিতা নিয়ে এদেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছে পরে আবার হাওয়ায় মিশে গেছে।

ভিপি নুর বলেন, বর্তমান সরকার এনসিপিকে পৃষ্ঠপোষকতা করছে। শুধুমাত্র গণঅধিকার পরিষদ নয়, দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল এবং নাগরিকদের মতামত একটি দলকে পৃষ্ঠপোষকতা করার মধ্য দিয়ে সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ জনগণের সামনে পরিষ্কার করছে।

তিনি বলেন, আমরা বারবার সরকারকে সতর্ক করছি সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে।

গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কুমিল্লা জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

টিকে/

মন্তব্য করুন