© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

শেয়ার করুন:
খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৫ পিএম | ২৬ জুলাই, ২০২৫

<div><div>খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার লোগাং ইউনিয়নে এ ঘটনা ঘটে।

দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া এ তথ্য জানান।

ওসি দেশের একটি গণমাধ্যমকে বলেন, শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলি হয়। পরে রাত ১১টার দিকে খবর পাওয়া যায় ওই গোলাগুলিতে চারজন নিহত হন। তবে নিহতদের কারও নাম-পরিচয় পাওয়া যায়ই। এলাকাটি দূর্গম হওয়ায় এখনও ঘটনাস্থলে যাওয়া যায়নি।

কেএন/টিএ

মন্তব্য করুন