সারা দেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৪১ জন
ছবি: সংগৃহীত
০৪:২০ পিএম | ২৬ জুলাই, ২০২৫
<div><div><div style="text-align: justify; ">সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারে
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯৮৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৯৮ জন।
আজ শনিবার (২৬ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৮৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যান্য ঘটনায় ৪৯৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৪৮৬ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে দেশীয় ওয়ান শুটার এলজি ২টি, কার্তুজ ৭ রাউন্ড, কার্তুজের খোসা ১ রাউন্ড ও ককটেলের বিশেষ অংশ ৩টি।
পিএ/টিকে