© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ আগস্ট সরকারের মতবিনিময় কর্মসূচি বয়কট করা উচিত : সারজিস আলম

শেয়ার করুন:
৫ আগস্ট সরকারের মতবিনিময় কর্মসূচি বয়কট করা উচিত : সারজিস আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ পিএম | ২৬ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকারের প

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকারের পক্ষ থেকে ৫ আগস্টে জেলা প্রশাসকের সাথে শহীদ পরিবারদের মতবিনিময়ের কর্মসূচি দেওয়া হয়েছে। আমি মনে করি সকল শহীদ পরিবারের উচিত ওই প্রোগ্রাম বয়কট করা।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

সারজিস আলম তার পোস্টে বলেন, অভ্যুত্থানের প্রায় ১ বছর হতে যাচ্ছে।

এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা তার সরকারের অন্যান্য উপদেষ্টাসহ সকল শহীদ পরিবারের সাথে একবারের জন্য মতবিনিময় করতে পারেননি।

তিনি বলেন, এই জুলাই-আগস্টে পরিকল্পনা করেও সেটা বাদ দেওয়া হয়েছে! সরকারের পক্ষ থেকে ৫ আগস্টে জেলা প্রশাসকের সাথে শহীদ পরিবারদের মতবিনিময়ের কর্মসূচি দেওয়া হয়েছে। আমি মনে করি সকল শহীদ পরিবারের উচিত ওই প্রোগ্রাম বয়কট করা।

তিনি আরো বলেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি ১ বছরে এক হাজারের মতো শহীদ পরিবারের সাথে যোগাযোগ করে একবার একসাথে বসার সক্ষমতা না রাখে তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে?

টিকে/

মন্তব্য করুন