© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“আনপপুলার তথ্য” দিয়ে আলোচনায় সারজিস আলম

শেয়ার করুন:
“আনপপুলার তথ্য” দিয়ে আলোচনায় সারজিস আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৩ পিএম | ২৭ জুলাই, ২০২৫

<div><div style="text-align: justify;"><span style="">জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক...

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপ্রচলিত’ কিছু তথ্য তুলে ধরে সেনাপ্রধানের দায়িত্বশীল ভূমিকাকে তুলে ধরেছেন।

রোববার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস লিখেছেন, ‘কয়েকটা আনপপুলার তথ্য দেই’ শিরোনামে। 

পাঠকদের পড়ার সুবিধার্থে সারজিসের পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

কয়েকটা আনপপুলার তথ্য দেই !

১. ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে। যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে।

২. সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে।

৩. আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।

এফপি/টিকে

মন্তব্য করুন