© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছয় শ্রমিকসহ বালুবোঝাই বাল্কহেড ডুবল মেঘনায়

শেয়ার করুন:
ছয় শ্রমিকসহ বালুবোঝাই বাল্কহেড ডুবল মেঘনায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৪ পিএম | ২৭ জুলাই, ২০২৫
তীব্র স্রোতের কবলে পড়ে ভোলার মেঘনা নদীতে ৬ জন শ্রমিকসহ একটি বালুবোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় বাল্কহেডে থাকা শ্রমিকরা তীরে ফিরেছেন।

রোববার (২৭ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার শিবপুরে ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনায় ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শ্রমিকসহ বালুবোঝাই বাল্কহেডটি ভোলার খাল এলাকায় এসেছিল। এ সময় তীব্র স্রোতের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাল্কহেডে থাকা শ্রমিকরা জীবিত উদ্ধার হন।

ভোলা সদর ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ‘তীব্র স্রোতের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। এ ঘটনায় কেউ নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। এরপরেও খোঁজ নিচ্ছি, ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে।’

এফপি/টিকে

মন্তব্য করুন