© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টঙ্গীতে তুলার কারখানায় আগুন

শেয়ার করুন:
টঙ্গীতে তুলার কারখানায় আগুন
own-reporter
০৪:০৭ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০১৯

গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়া এলাকায় ঝুট থেকে তুলা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে।

সোমবার রাত পৗনে ১টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি বলে জানান টঙ্গী ফায়ার স্টেশনে ইন্সপেক্টর মো. আতিকুর রহমান।

তিনি আরও জানান, কারখানাটির মালিক আব্দুল হালিম নামে এক ব্যক্তি। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ওই তুলার কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ঝুট এবং ঝুট থেকে তৈরি তুলা পুড়ে গেছে। ঝুট থেকে তুলা তৈরি ক্রাশিং মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত সৃষ্টি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন