© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃতীয় দফা শুল্ক আলোচনায় যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

শেয়ার করুন:
তৃতীয় দফা শুল্ক আলোচনায় যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ পিএম | ২৭ জুলাই, ২০২৫

<div><div style="text-align: justify; ">বাংলাদেশ থেকে মার্কিন বাজারে রপ্তানি করা পণ্যের ওপর আরোপিত

বাংলাদেশ থেকে মার্কিন বাজারে রপ্তানি করা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক কমানোর লক্ষ্যে তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে আগামীকাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারের একটি প্রতিনিধিদল।

আজ রোববার (২৭ জুলাই) সচিবালয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক সংক্রান্ত তৃতীয় দফা বৈঠক আগামী ২৯ ও ৩০ জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। তাঁরা আগামীকাল বিকেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

পিএ/ এসএন

মন্তব্য করুন