ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়, ২ বিভাগে ভারি বর্ষণের আভাস
ছবি: সংগৃহীত
১০:১৯ পিএম | ২৭ জুলাই, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশে
লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসেঙ্গ দেশের দুই বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রোববার (২৭ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় জানানো হয়, ঢাকা, পাবনা, বগুড়া, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে জানানো হয়, ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকায় অস্থারত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ অবস্থায় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা পর্যন্ত খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ অবস্থায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
পিএ/ এসএন