© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মির্জা ফখরুলের সঙ্গে নেজামে পার্টির বৈঠক

শেয়ার করুন:
মির্জা ফখরুলের সঙ্গে নেজামে পার্টির বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৪ পিএম | ২৭ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

রোববার (২৭ জুলাই) রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক বৈঠক করে। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা শাহ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ নেতা এহসানুল হক এবং হাসান ইবনে আলী।

এসএন 

মন্তব্য করুন