© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শান্তি প্রতিষ্ঠা করতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই: রেজাউল করীম

শেয়ার করুন:
শান্তি প্রতিষ্ঠা করতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই: রেজাউল করীম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১২ এএম | ২৮ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে মানুষের অধিকার নিশ্চিত ও শান্তি প্রতিষ্ঠা করতে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় যশোরের বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ড চত্বরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সকল গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের’ দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮৮, যশোর-৪ নির্বাচনী এলাকায় এই প্রথম গণসমাবেশ করে।

রেজাউল করীম বলেন, যুগে যুগে স্বৈরাচার ও ফ্যাসিবাদী গণহত্যাকারীদের জনগণের ওপর দমন-নিপীড়ন ও রাষ্ট্রকে শোষণের চিত্র স্মরণ করুন। এ সময় তিনি ইসলামের চেতনাকে ধারণ করে আগামীর নির্বাচনে ইসলামী দলগুলোকে বিজয়ী করার আহ্বান জানান।

বসুন্দিয়া ইউনিয়ন শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বাঘারপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, কেন্দ্রীয় আইনজীবী পরিষদের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট বায়েজিদ হোসেন, যশোর জেলার সাবেক পুলিশ অফিসার মিয়া মো. আব্দুল হালিম ও আলী সরদার।

বসুন্দিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে বক্তব্য দেন যশোর জেলা যুগ্ম-সম্পাদক এইচ এম মহসিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, সদর উপজেলা সভাপতি আব্দুল মতিন বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা সভাপতি মাওলানা বেলাল হোসেন, অভয়নগর উপজেলা সভাপতি মোকাররাম শেখ প্রমুখ।

এমআর            

মন্তব্য করুন