মাইলস্টোন ট্র্যাজেডি: ৩ জন এখনও আইসিইউতে
ছবি: সংগৃহীত
০৪:২৯ পিএম | ২৮ জুলাই, ২০২৫
<div style="text-align: justify; "><span>মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ এখনও আইসিইউত
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ এখনও আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তিনজন। যাদের একজন রয়েছে লাইফ সাপোর্টে।
সোমবার (২৮ জুলাই) বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
তিনি বলেন, এখন ৩৩ জন রোগী এখানে ভর্তি রয়েছে। যাদের মধ্যে ২৭ জনই শিশু। এদের মধ্যে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছে তিনজন। যাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছে ৯ জন। বাকিরা অন্যান্য ওয়ার্ডে ভর্তি রয়েছে।
ডা. নাসির উদ্দিন বলেন, সোমবার আরও তিনজনকে ছুটি দেয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে আবহাওয়া খারাপ থাকায় এবং তাদের আরেকটি ড্রেসিং দরকার মনে করায় ছাড়পত্র দেয়া হয়নি। চলতি সপ্তাহে আরও বেশ কয়েকজনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।
এছাড়া বিমান বিধ্বস্তে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা চিকিৎসকরা পর্যায়ক্রমে স্ব স্ব দেশে চলে গেছেন এবং বাকিরা চলে যাচ্ছেন বলে জানান তিনি।
এর আগে, শনিবার ছাড়পত্র দেয়া হয়েছিল শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসিকে (১২)। রোববার বাসায় ফিরে কাজী আমজাদ সাঈদ (২০) ও সবুজা বেগম (৪০) নামে দুজন।
ইউটি/এসএন