ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
০২:৪৫ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০১৯
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুই পদের বিপরীতে ১৭ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ময়মনসিংহ বিভাগের স্থায়ী বাসিন্দারা আগামী ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ
পদ সংখ্যা: ১৭
১) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১৪টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
২) পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
পদ সংখ্যা: ৩টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনপত্র ময়মনসিংহ জেলার ওয়েবসাইট www.mymensinghdiv.gov.bd থেকে অথবা www.mopa.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ যাবে।
আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত।

টাইমস/এইচইউ