© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুস্থ আছেন হাসনাত আব্দুল্লাহ

শেয়ার করুন:
সুস্থ আছেন হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৪ পিএম | ২৮ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">দেশ গড়তে জুলাই পদযাত্রা করতে ময়মনসিংহ এসে অসুস্থ হয়ে পড়ে

দেশ গড়তে জুলাই পদযাত্রা করতে ময়মনসিংহ এসে অসুস্থ হয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মূখ‍্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তাকে নগরীর নেক্সাস (প্রাইভেট) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট থেকে রাত সোয়া ৯টা পযর্ন্ত তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে তার সকল রিপোর্ট ভালো পাওয়া গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাসপাতালের ব‍্যবস্থাপক মৃদুল কুমার সরকার।

তিনি বলেন, জ্বর, সর্দি, কাশি ও বমি সমস্যা নিয়ে হাসপাতালে আসেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় সকল রিপোর্ট ভালো পাওয়া গেছে। এ সময় প্রায় ২ ঘণ্টা চিকিৎসাধীন থেকে তিনি বেরিয়ে যান তিনি।

এর আগে নগরীর টাউন হল মাঠে গণজমায়েত মঞ্চে বক্তব‍্য রাখার পর কিছুটা অসুস্থবোধ করেন হাসনাত আব্দুল্লাহ। পরে নাহিদ ইসলামের বক্তব‍্যের আগেই তিনি মঞ্চ থেকে নেতাকর্মীদের নিরাপত্তায় বেরিয়ে যান।
সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছে, টানা অনেকদিন ধরে বক্তৃতা দেওয়ার কারণে তার গলায় সমস্যা হচ্ছিল। কথা বলতে কষ্ট হচ্ছিল। তবে এখন তিনি সুস্থ আছেন।

হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও ইনটারভেশনাল কার্ডিওলজিস্ট ডা. জহির মো. শরীফ তাকে চিকিৎসা প্রদান করেন।

স্থানীয় এনসিপি নেতারা জানান, বেশ কয়েকদিন ধরে জ্বর-সর্দি ও কাঁশিতে ভুগছিলেন। এ কারণে তিনি নেত্রকোণার সমাবেশে প্রথমে বক্তৃতা করতে পারেননি। তবে জনতার দাবির প্রেক্ষিতে শেষতক তিনি সামান‍্য বক্তব‍্য রাখেন।


পিএ/টিএ 

মন্তব্য করুন