© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হবিগঞ্জে সিলিন্ডার থেকে গ্যাস চুরি করায় কৃষক লীগ নেতা আটক

শেয়ার করুন:
হবিগঞ্জে সিলিন্ডার থেকে গ্যাস চুরি করায় কৃষক লীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩২ এএম | ২৯ জুলাই, ২০২৫

<div><div>হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে অন্য বোতল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে অন্য বোতলে ভরার অপরাধে কৃষক লীগ নেতা আব্দুল মতিনকে আটক করেছে সেনাবাহিনী। তিনি শায়েস্তাগঞ্জ পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক।

সোমবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে ড্রাইভার বাজার নিজের দোকান থেকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত মতিন পশ্চিম বড়চর গ্রামের আব্দুস ছত্তারের ছেলে।

সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করা হয়। পরে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পিএ/টিএ 

মন্তব্য করুন