খসড়া দেয়া হয়েছে আজ বা কাল প্রাথমিক পর্যায়ের ঐক্যমতের খসড়া পৌঁছে দেয়া হবে: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত
১২:১৩ পিএম | ২৯ জুলাই, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">চলতি মাসের মধ্যে যেসব বিষয়ে একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে...
চলতি মাসের মধ্যে যেসব বিষয়ে একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে হবে-এ কথা জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, খসড়া দেয়া হয়েছে আজ বা কাল প্রাথমিকপর্যায়ের ঐক্যমতের খসড়া পৌঁছে দেয়া হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনা শুরুর আগে এসব কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, খসড়া দেয়া হয়েছে। আজ বা কাল প্রাথমিকপর্যায়ের ঐক্যমতের খসড়া পৌঁছে দেয়া হবে এবং ৩১ জুলাইয়ের মধ্যে যে সব বিষয় একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টির মতো রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত আছেন।
এদিন অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কমিশন।
এমআর/টিকে