© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই গণহত্যার বিচারে বাধা সৃষ্টিকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : মাহমুদুর রহমান

শেয়ার করুন:
জুলাই গণহত্যার বিচারে বাধা সৃষ্টিকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : মাহমুদুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১২ পিএম | ২৯ জুলাই, ২০২৫

<p style="text-align: justify; ">আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, পৃথিবীর ইতিহাসে যুগে য

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, পৃথিবীর ইতিহাসে যুগে যুগে বিভিন্ন বিপ্লবে বিভিন্ন নায়কের জন্ম হয়, জুলাই বিপ্লবের নায়করা তেমনি ভবিষ্যতে এ দেশের দীপশিখা হয়ে থাকবে। মুগ্ধ, ইয়ামিন, আনাসসহ শত শহীদরা এ দেশে আমাদের বিপ্লবের নায়ক হিসেবে থাকবে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জুলাই গণহত্যার বিচার : আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


মাহমুদুর রহমান বলেন, সবচেয়ে অনুতাপের বিষয় হচ্ছে যারা এ গণহত্যা চালিয়েছিল সেই ফ্যাসিস্টদের কাউকেই এখনো পর্যন্ত অনুশোচনা করতে দেখি না। তারা এক দানব সিস্টেম তৈরি করেছিল এ দেশে । এই গণহত্যা শুধু গাজার গণহত্যার সঙ্গেই তুলনীয়, তাও সেটি ভিন্ন জাতিরা চালাচ্ছে অন্য জাতির বিরুদ্ধে। কিন্তু হাসিনা এ জাতির বিরুদ্ধেই গণহত্যা চালিয়েছিলেন।

জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ বিচার হতেই হবে। যারা এ বিচার বাধাগ্রস্ত করবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

এমকে/টিএ

মন্তব্য করুন