© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দোয়া নিতে’ ছারছিনা পীরের সাথে সাক্ষাৎ করলেন সালাহউদ্দিন আহমদ

শেয়ার করুন:
‘দোয়া নিতে’ ছারছিনা পীরের সাথে সাক্ষাৎ করলেন সালাহউদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৭ এএম | ৩০ জুলাই, ২০২৫

<div><div style="text-align: justify;"><span style=" text-align: left;">বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিট

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ছারছীনা দরবারের পীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ‘দোয়া নিতে’ পীরের দরবারে গিয়েছিলেন বলে জানান বিএনপির এই নেতা।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে রাজধানীর বনানীর ছারছীনা দরবারের পীর শাহ আবু নসর নেছার উদ্দিন আহমদ হোসাইনের সাথে সাক্ষাৎ করেন তিনি।

এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জিয়াউর রহমান বেশ কয়েকবার ছারছীনার পীর সাহেবের সঙ্গে দেখা করেছিলেন। তিনিও হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিতেই এসেছিলেন।

এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা। 

ইউটি/টিএ


মন্তব্য করুন