© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদপুরে বিএনপিসহ যুবদলের ৪ নেতা বহিষ্কার

শেয়ার করুন:
চাঁদপুরে বিএনপিসহ যুবদলের ৪ নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৫ এএম | ৩০ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; "><span>নানা অভিযোগে বিএনপি ও যুবদলের আরও চার নেতাকে বহিষ্কার করা হ

নানা অভিযোগে বিএনপি ও যুবদলের আরও চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

 মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সহ-সভাপতি ছেঙ্গারচর পৌর বিএনপি আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া এবং লাকসাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিউল্লাহকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (মঙ্গলবার) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

এতে আরও বলা হয়, গত ১২ জুলাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা ঘটে।

ইউটি/টিএ


মন্তব্য করুন