© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য সুখবর দিল ওমান

শেয়ার করুন:
অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য সুখবর দিল ওমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২০ পিএম | ৩০ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">ওমানে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার স

ওমানে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরো পাঁচ মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইনি অবস্থান সংশোধনের সুযোগ চলতি বছরের ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়েছে।

ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, জনসাধারণের অনুরোধ ও উপকারভোগীদের প্রয়োজনীয় সুযোগ দেওয়ার স্বার্থে এ সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে আরো অধিকসংখ্যক প্রবাসী ও নিয়োগকর্তা শ্রম আইনের আওতায় বৈধতা পাওয়ার সুযোগ পাবেন।

শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়সীমা হলো শেষ সুযোগ। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে, যেন তারা দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন এবং আইনি বৈধতা নিশ্চিত করেন।

মন্ত্রণালয় আরো জানায়, ৮ জুলাইয়ের পূর্ববর্তী ঘোষণার আলোকে এবং বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে এই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই সময়সীমা কার্যকর করতে সব ধরনের সহায়তা ও সমন্বয় নিশ্চিত করা হয়।

বিষয়টি জানিয়ে মঙ্গলবার (২৮ জুলাই) ওমানের বাংলাদেশ দূতাবাস থেকেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এমআর/টিএ 

মন্তব্য করুন