© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিল সরকার

শেয়ার করুন:
দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিল সরকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২১ এএম | ৩১ জুলাই, ২০২৫
দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ (বুধবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তসলিমা কানিজ নাহিদাকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সরকারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

ইউটি/টিএ


মন্তব্য করুন