© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিটি কর্পোরেশন অধ্যাদেশে দ্বিতীয় দফা সংশোধনের খসড়া অনুমোদন

শেয়ার করুন:
সিটি কর্পোরেশন অধ্যাদেশে দ্বিতীয় দফা সংশোধনের খসড়া অনুমোদন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৩ পিএম | ৩১ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">উপদেষ্টা পরিষদের ৩৬তম বৈঠকে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোর

উপদেষ্টা পরিষদের ৩৬তম বৈঠকে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

পিএ/এসএন

মন্তব্য করুন