© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

শেয়ার করুন:
জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৪ পিএম | ৩১ জুলাই, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

বৃহস্পতিবার বিকেলে জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়েছে, বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে আমিরে জামায়াতের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি আমিরে জামায়াতের আশু রোগমুক্তি কামনা করেছেন।

ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে জামায়াত।

টিকে/

মন্তব্য করুন