দলিত বলে অপমান, ভারতে সরকারি কর্মকর্তার আত্মহত্যা

ভারতের উত্তর প্রদেশে দলিত সম্প্রদায়ের এক সরকারি কর্মকর্তা আত্মহত্যা করেছেন। জাতপাত তুলে অপমানের অভিযোগে ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শনিবার আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে রাজ্যের লখিমপুর খেরি জেলায়। বছরখানেক আগে, ওই জেলার কুম্ভী ব্লকে ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার (ভিডিও) হিসেবে নিযুক্ত হয়েছিলেন ত্রিবেন্দ্র কুমার গৌতম। বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করা হয়।

খবরে আরও বলা হয়, ত্রিবেন্দ্র লখিমপুর শহরের শিবসাগর এলাকায় ভাড়া থাকতেন তিনি। বৃহস্পতিবার তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার দেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও মিলেছে। চিঠিটি তার বাবার উদ্দেশে লিখেছেন ত্রিবেন্দ্র। কৃষকদের একটি প্রকাশ্য সভায় তাকে জাতপাত তুলে অপমান করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ত্রিবেন্দ্র। সুইসাইড নোটে স্থানীয় রসুলপুর গ্রামের প্রধানসহ কয়েক জনের বিরুদ্ধে আঙুল তুলেছেন তিনি।

গ্রামের ওই সভার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে সভা চলাকালীন ত্রিবেন্দ্রকে গালিগালাজ করা হচ্ছে। এরপর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ত্রিবেন্দ্র। চিঠিতে তিনি সে কথাও লিখেছিলেন।

পুলিশ ওই কৃষক সংগঠনের তিন জনসহ মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেয়াসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img

স্বরাষ্ট্র উপদেষ্টা

টিআইবিকে জিজ্ঞেস করেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে Feb 03, 2026
img
ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক ডিবি হারুন Feb 03, 2026
img
নিজের নামের রহস্য ফাঁস করলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য Feb 03, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগদান করলেন হাবীব উল্লাহ Feb 03, 2026
img
বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা Feb 03, 2026
img
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 03, 2026
img
পবিত্র শবেবরাতে বুধবার বেনাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি Feb 03, 2026
img
নির্বাচন ও গণভোট ঘিরে তিন বাহিনী প্রধানের গাজীপুর সফর Feb 03, 2026
img
নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ Feb 03, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলা, মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল Feb 03, 2026
img
রোজায় যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম Feb 03, 2026
img
এনবিআরের ওয়েবসাইটে মিলবে এইচএস কোডভিত্তিক সব আমদানির তথ্য Feb 03, 2026
img
রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার Feb 03, 2026
img
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন প্রার্থীদের Feb 03, 2026
img
জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০ Feb 03, 2026
img
নেইমারের সঙ্গে চুক্তি করলেন ইয়ামাল Feb 03, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া Feb 03, 2026
img
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর Feb 03, 2026
img
সঙ্গীত বা শিল্পের আসল সার্থকতা নাম-যশে নয়: অরিজিৎ সিং Feb 03, 2026
নামাজে মনোযোগ আনার উপায় | ইসলামিক টিপস Feb 03, 2026