সতর্ক না থাকলে এক-এগারো ঘটা অসম্ভব নয়: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
০৭:২০ পিএম | ৩১ জুলাই, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সামনের দিনগুলোতে সবাইকে ঐ
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সামনের দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, খুব সতর্ক থাকতে হবে। কিছু ঘটনা ঘটছে, যার আলামত ভালো না। আমরা ঐক্যবদ্ধ না থাকলে-সতর্ক না থাকলে, এক এগারো ঘটা অসম্ভব কিছু না।
এ সময় তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি করেন। তিনি বলেন, আর দেরি করা ঠিক হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ড. মুহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুন্ন হতে পারে।
বিএনপির মহাসচিব বলেন, জুলাইয়ের স্পিরিট থেকে বাংলাদেশ সরে গেছে। এখন ঐক্যের জন্য নয়, এখন আমরা নিজের জন্য লড়ছি। তরুণরা এখন চাঁদার জন্য চিঠি দিচ্ছে।
এ অবস্থায় বিএনপি সংস্কার চায় জানিয়ে তিনি বলেন, সংক্ষেপেই সংস্কার করা যেত। কিন্তু সরকার সংস্কারের কথা বলে অলীক জিনিস নিয়ে আসছে। যেমন, পিআর। দেশের মানুষ যেটা বুঝেই না। এদেশে একটা মহল আছে যারা গণতন্ত্র চায় না।
টিকে/