© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাস্ট ক্লাবের সপ্তাহব্যাপী ‘ইনডোর গেমস কম্পিটিশন’

শেয়ার করুন:
সাস্ট ক্লাবের সপ্তাহব্যাপী ‘ইনডোর গেমস কম্পিটিশন’

প্রতিযোগিতার উদ্বোধনীতে বক্তব্য রাখছেন ক্লাব সভাপতি কামরুল ইসলাম।

own-reporter
০৭:০১ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্ট ক্লাব লিমিটেডর সপ্তাহব্যাপী ‘ইনডোর গেমস কম্পিটিশন-২০১৯’ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনের ক্লাব অফিসে সপ্তাহব্যাপী ‘ইনডোর গেমস কম্পিটিশন’ এর উদ্বোধন করা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্ট ক্লাব লিমিটেডের সপ্তাহব্যাপী ‘ইনডোর গেমস কম্পিটিশন-২০১৯’ শুরু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনের ক্লাব অফিসে সপ্তাহব্যাপী ‘ইনডোর গেমস কম্পিটিশন’ এর উদ্বোধন করা হয়।

এসময় ক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরীসহ ক্লাবে নির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য এবং প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

ক্লাবের নির্বাহী সদস্য ও ‘ইনডোর গেমস কম্পিটিশন’ এর আহ্বায়ক মোশাররফ হোসেন পলাশ জানান, প্রতিযোগিতায় মোট ৫ টি ইভেন্ট রয়েছে। এগুলো হচ্ছে- পুল, দাবা, ক্যারাম, কার্ড ও টেবিল টেনিস। সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। শুক্রবার ও শনিবার সন্ধ্যা ৫ টা থেকে সাড়ে ১০ পর্যন্ত এবং সপ্তাহের অন্যান্য দিন সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ১০ পর্যন্ত ক্লাব অফিসে এই প্রতিযোগিতা চলবে।

নতুন সদস্য আহ্বান ও ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান মোশাররফ হোসেন পলাশ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন