স্টারগেট’ প্রকল্পে মরুভূমিতে এআই প্রযুক্তির শত বিলিয়ন ডলারের বাজি

তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে উপসাগরীয় রাষ্ট্রগুলো। বিশেষত, সংযুক্ত আরব আমিরাত (UAE) ও সৌদি আরব তাদের বিশাল তেল-সম্পদের পরিবর্তে এখন বাজি ধরেছে 'কম্পিউট' তথা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডেটা ইনফ্রাস্ট্রাকচারের ওপর।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংযুক্ত আরব আমিরাতে সফরের সময় ঘোষণা হয় বিশ্বের সবচেয়ে বড় AI ক্যাম্পাস নির্মাণের। এই ‘Stargate’ প্রকল্পটি বাস্তবায়ন করছে এমিরাতি রাষ্ট্র-সমর্থিত প্রযুক্তি প্রতিষ্ঠান G42। যুক্তরাষ্ট্রের এনভিডিয়া (Nvidia) সরবরাহ করবে AI চিপ, যুক্ত থাকবে মাইক্রোসফট, সিসকো, ওরাকল এবং জাপানের সফটব্যাংক।

বিশেষজ্ঞ মোহাম্মদ সোলাইমান বলেন, “আগে যেমন তেল বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি ছিল, এখন AI এবং কম্পিউট সেই ভূমিকায়।” UAE এবং সৌদি আরবের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ফান্ড যেমন Public Investment Fund (PIF) এবং Mubadala, শত শত কোটি ডলার বিনিয়োগ করছে ডেটা সেন্টার, AI মডেল ও চিপ নির্মাণে।

UAE-র খাজনা (Khazna) ইতোমধ্যেই ২৯টি ডেটা সেন্টার পরিচালনা করছে। তাদের লক্ষ্য দেশটিকে একটি বৈশ্বিক AI ও ডেটা হাবে রূপান্তর করা। AI ও প্রযুক্তিগত অংশীদারিত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন উপসাগরীয় দেশগুলোকে ‘Team America AI’-এর অংশ করে তুলতে চায়। এর ফলে কিছু চীন-সমর্থিত প্রকল্প বাতিল বা সীমিত করা হয়েছে UAE-তে, হুয়াওয়ের হার্ডওয়্যার নির্ভরতাও কমানো হচ্ছে।

তবে এক চ্যালেঞ্জ রয়েই গেছে দক্ষ AI গবেষক ও ট্যালেন্ট। তাই ‘গোল্ডেন ভিসা’, করছাড় ও সহজ নিয়মকানুনে বিদেশি প্রতিভাকে টানার চেষ্টা করছে UAE। যদিও এখনো পর্যন্ত OpenAI, DeepSeek বা Mistral-এর মতো বিশ্বখ্যাত কোনো প্রতিষ্ঠান এখান থেকে গড়ে ওঠেনি। মধ্যপ্রাচ্যের এই AI বিপ্লব শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়। এটি বিশ্ব কূটনীতিতে একটি বড় মোড়। তেল যেখানে ছিল অতীতের সম্পদ, সেখানে এখন কম্পিউট, চিপ, এবং তথ্যই ভবিষ্যতের সম্পদ।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Jan 13, 2026
img
বার্সেলোনার জার্সিতে আরও শিরোপা জিততে চান র‍াশফোর্ড Jan 13, 2026
img
ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চেয়েছেন সিমিওনে Jan 13, 2026
img
আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪ Jan 13, 2026
img
কেরানীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার Jan 13, 2026
img
গণভোটে জনসচেতনতা বাড়াতে সিএসআর তহবিল ব্যবহারের পরামর্শ গভর্নরের Jan 13, 2026
img
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের Jan 13, 2026
img
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার Jan 13, 2026
img
এবার যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া Jan 13, 2026
img
অন্যায়-নির্যাতন সহ্য করেও আপনাদের ছেড়ে যাননি মির্জা ফখরুল Jan 13, 2026
img
হযরত শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল গ্রেপ্তার Jan 13, 2026
img
ন্যায়ের গল্পে নিয়ে ফিরছে ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
ইরানের আলোচনা প্রস্তাবের মধ্যেই হামলার হুমকি ট্রাম্পের Jan 13, 2026
বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস করা হয়েছে: আরাগচি Jan 13, 2026
img
'হরি হারা ভীরা মাল্লু' ও 'দ্য রাজা সাহাব' এর ব্যর্থতায় হতাশ নিধি আগারওয়াল Jan 13, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 13, 2026
আমি ৪ বার মন্ত্রী ছিলাম, মেয়রও হয়েছি—মোটামুটি অভিজ্ঞতা নিয়েছি Jan 13, 2026
img
নির্ধারিত সময়ের আগেই আসছে রানি মুখার্জির ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
img

ছন্দা বিনতে সুলতান

‘সংসার টেকেনি বলে তাহসান-মিথিলা ও রোজাকে খারাপ ভাবা ঠিক নয়’ Jan 13, 2026
বিএনপিকে ক্ষমতায় চায় ৩৪.৭ শতাংশ ভোটার, জামায়াতকে ৩৩.৬ Jan 13, 2026