© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাগল কিনতে এসে বিজিবির হাতে ধরা পড়লেন ভারতীয় নাগরিক

শেয়ার করুন:
ছাগল কিনতে এসে বিজিবির হাতে ধরা পড়লেন ভারতীয় নাগরিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫২ এএম | ০১ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার সীমান্ত এলাকা থেকে এক ভা...

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইনগরবাড়ি থানার দেশপাড়া গ্রামের বাসিন্দা জেমসিং ত্রিপুরা (৪৫)।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে জেমসিং ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। লোগাং বাজার থেকে দুইটি ছাগল কিনে ভারতে ফেরার পথে খাগড়াছড়ি বিজিবির বৌদ্ধনগরপাড়া বিওপির একটি টহল দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন টহল দলের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলীম।

আটকের সময় তার কাছ থেকে দুইটি ছাগল জব্দ করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, আটক ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

এফপি /এসএন

মন্তব্য করুন