© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিলিস্তিনকে স্বীকৃতি: ৫ দেশের প্রশংসায় ইরাক

শেয়ার করুন:
ফিলিস্তিনকে স্বীকৃতি: ৫ দেশের প্রশংসায় ইরাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০১ পিএম | ০১ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার সাম্প্

ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইরাক।

এ নিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিবৃতি দেয় ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে দেশটি বলে, ফ্রান্স, কানাডা, মাল্টা, যুক্তরাজ্য ও পর্তুগাল—এই দেশগুলো সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে অথবা আনুষ্ঠানিক স্বীকৃতির প্রক্রিয়া শুরু করেছে। দেশগুলোর অবস্থান প্রশংসনীয়। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় পর্তুগাল আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে।

ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ পদক্ষেপগুলো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে সহায়ক হবে। 

এফপি /এসএন

মন্তব্য করুন