© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারি কর্মকর্তাদের ‘বিশেষ সুবিধা’র গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

শেয়ার করুন:
সরকারি কর্মকর্তাদের ‘বিশেষ সুবিধা’র গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৩ পিএম | ০১ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার গ্রেড বিষয়ে নতুন নির...

সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘গ্রেড’ বলতে টাইম স্কেল-সিলেকশন গ্রেড-উচ্চতর গ্রেড প্রাপ্তিজনিত স্কেল বা গ্রেডের পরিবর্তে সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সাবস্টেনটিভ গ্রেড বোঝাবে।

বুধবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার গ্রেড বিষয়ে এ নির্দেশনা জারি করে।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, অর্থ বিভাগের ৩ জুন ও ২৩ জুনের ১৬৫ নম্বর প্রজ্ঞাপনমূলে জারিকৃত ‘বিশেষ সুবিধা’ প্রদানের ক্ষেত্রে ‘গ্রেড’ বলতে টাইম স্কেল-সিলেকশন গ্রেড-উচ্চতর গ্রেড প্রাপ্তিজনিত স্কেল-গ্রেডের পরিবর্তে সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সাবস্টেনটিভ গ্রেড বোঝাবে।

এর আগে গত ২৩ জুন বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পৃথক প্রজ্ঞাপনে সামরিক ও বেসামরিক খাতের রাজস্বভুক্ত কর্মচারীদের জন্য ঘোষিত এই ‘বিশেষ সুবিধা’য় কাদের কত টাকা বাড়বে তা নির্ধারণ করে দেয়া হয়।

এসএন 

মন্তব্য করুন