© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধস, ইউজিসির তদন্ত কমিটি গঠন

শেয়ার করুন:
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধস, ইউজিসির তদন্ত কমিটি গঠন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৬ পিএম | ০১ আগস্ট, ২০২৫

<p style="text-align: justify; ">ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।


আজ শুক্রবার (১ আগস্ট) কমিশনের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যদের আগামী রোববার (৩ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ জুলাই) ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০তলা ছাত্রাবাসের ২য় তলার সাথে যুক্ত এক্সটেনশন ভবনের (পার্কিং) ছাদ ধসের ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জন শ্রমিক আহত হন। তাদের মধ্যে ৮ জন কে ত্রিশাল উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ও গুরুতর আহত ৩ জন শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

পিএ/এসএন

মন্তব্য করুন