© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়ায় সরকার পরিবর্তনের আহ্বান জেলেনস্কির

শেয়ার করুন:
রাশিয়ায় সরকার পরিবর্তনের আহ্বান জেলেনস্কির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৮ পিএম | ০১ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">রাশিয়ায় সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন ইউক্রেনের প্রেসিড

রাশিয়ায় সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কোর বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর গত বৃহস্পতিবার (৩১ জুলাই) মিত্র পশ্চিমা দেশগুলোদের প্রতি এই আহ্বান জানান তিনি।

যুদ্ধবিরতির জন্য সময় বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর হামলা জোরদার করেছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী।
রাতভর চালানো ওই হামলায় ছয় বছর বয়সি এক শিশুসহ ১২ জন নিহত হয় এবং শতাধিক মানুষ আহত হয়। এছাড়া কিয়েভের পশ্চিমাঞ্চলে একটি নয়তলা আবাসিক ভবনের অংশ ধসে পড়ে।

এদিন ক্রেমলিন আরও জানায়, তারা ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করেছে। সামরিক ঘাঁটির পতনের পর একজন সামরিক বিশ্লেষক বলেছেন, রাশিয়া সম্ভবত এখন পূর্ব ইউক্রেনের দিকে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবে।

রুশ হামলার কয়েক ঘণ্টা পরই শীতল যুদ্ধকালীন হেলসিংকি চুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়াল ভাষণে রাশিয়ায় সরকার পরিবর্তনের ডাক দেন জেলেনস্কি।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, যুদ্ধ থামাতে রাশিয়াকে ‘চাপ প্রয়োগ করা’ সম্ভব। যদি বিশ্ব রাশিয়ার শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য না নেয়। তবে যুদ্ধ শেষ হওয়ার পরও মস্কো তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করতে থাকবে।’

 কেএন/টিকে

মন্তব্য করুন