© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় সংসদে অবশ্যই শ্রমিক প্রতিনিধি থাকতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন:
জাতীয় সংসদে অবশ্যই শ্রমিক প্রতিনিধি থাকতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৮ পিএম | ০১ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">জাতীয় সংসদে শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য অবশ্যই শ্রমিক প্রতি...

জাতীয় সংসদে শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য অবশ্যই শ্রমিক প্রতিনিধি থাকতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১ আগস্ট) রাজধানী ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নাসিরুদ্দীন পাটোয়ারী।

এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‘সংসদে বেশির ভাগ হয়ে গেছেন আইনজীবী ও ব্যবসায়ী, সেখানে শ্রমিকদের কেউ নেই। তাহলে সেখানে শ্রমিক কেউ না থাকলে শ্রমিকের পক্ষ হয়ে কথা বলবে কে।

সংসদে যিনি সংসদ সদস্য থাকেন, তিনি বড় ব্যবসায়ী হওয়ায় শ্রমিকদের না হয়ে ব্যবসায়ীর পক্ষ হয়ে সংসদে কথা বলেন। তাই জাতীয় সংসদে অবশ্যই শ্রমিক প্রতিনিধি রাখতে হবে।’

শ্রমিকের ঘামে যে অর্থ আয় হয়, তার বড় একটি অংশ মালিকদের পকেটে চলে যায় মন্তব্য করে নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘কিছু নেতাকে আমরা মাঠে দেখেছি তারা শ্রমিকদের পক্ষে লড়াই করে যাচ্ছেন। কিন্তু তারা মাঠে গেলে বলেন, শ্রমিকের লোক; ভেতরে গেলে বলেন, মালিকের লোক।

এদের মোকাবেলা করতে হবে, এদের মোকাবেলা করতে না পারলে বাংলাদেশের শ্রমিকদের রাজনীতি নতুন করে দাঁড়াবে না। গণ-অভ্যুত্থানের পর যে দলটির সৃষ্টি হয়েছে, সে নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন। আপনাদের দায়িত্ব হলো জাতীয় নাগরিক পার্টিকে একটি শ্রমিকবান্ধব পার্টি হিসেবে গড়ে তোলা।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি, চেয়ারের বদল হলেও শ্রমিকের মজুরি বাড়েনি।

শ্রমিকের রক্তের ওপরে দাঁড়িয়ে আবার পুরোনো ব্যবস্থার দিকে যাওয়ার চেষ্টা করছে একটি দল।’

তিনি আরো বলেন, ‘পুলিশ সংস্কার কমিশন থেকে শুরু করে সবকিছু সংস্কারের জন্য আলোচনা করা হলেও শ্রমিকদের জন্য সংস্কারের কোনো বিষয় নিয়ে কোনো দল আলোচনাই তোলেনি। অথচই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়াদের বড় একটি অংশই শ্রমিক।’


এমআর/টিকে  

মন্তব্য করুন