© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতিবাচক সাড়া পাওয়া গেলে নদীবন্দরের কার্যক্রম শুরু হবে : উপদেষ্টা সাখাওয়াত

শেয়ার করুন:
ইতিবাচক সাড়া পাওয়া গেলে নদীবন্দরের কার্যক্রম শুরু হবে : উপদেষ্টা সাখাওয়াত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৬ পিএম | ০১ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদীবন্দরের কার্যক্রম শুরু হ

ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদীবন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১ আগস্ট) রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা এ মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের অবকাঠামোগত উন্নয়ন করতে উচ্চ পর্যায়ে আলাপ করতে হবে। এটা আমি পজিটিভলি দেখব।

তিনি বলেন, ‘নৌবন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআরের অনুমোদনসহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত। কাজেই সব পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদীবন্দরের কার্যক্রম শুরু হবে।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নদীর নাব্যতা ফেরানো আমাদের দায়িত্ব, তবে আমাদের নদীগুলো পাশের দেশ ভারত থেকে এসেছে, তাদের পানি প্রবাহের ওপর অনেক কিছু নির্ভর করছে—আমরা তাদের সঙ্গে আলাপ করে সমস্যার সমাধান করতে পারি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। এর আগে উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অফ কল সরেজমিন পরিদর্শন করেন।

কেএন/টিকে

মন্তব্য করুন