© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন রাজনৈতিক সেক্রেটারির সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক

শেয়ার করুন:
মার্কিন রাজনৈতিক সেক্রেটারির সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ পিএম | ০১ আগস্ট, ২০২৫

<div><p style="text-align: justify; ">যুক্তরাষ্ট্রে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক বিষয়ক ...

যুক্তরাষ্ট্রে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

শুক্রবার (০১ আগস্ট) বিকেলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় এই বৈঠক অনুষ্ঠিত হবে ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরে।


বৈঠকে দ্বিপক্ষীয় নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সন্ত্রাসবাদ দমন, ইন্দো-প্যাসিফিক কৌশল, নিরাপত্তা সহযোগিতা, আসন্ন নির্বাচন, নাগরিক স্বাধীনতা এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সামরিক শক্তি ব্যবহারের বিষয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে বৈঠকের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

কেএন/টিকে

মন্তব্য করুন