গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
ছবি: সংগৃহীত
১০:৪৮ এএম | ০২ আগস্ট, ২০২৫
রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘আমাদের কাছে সকাল ১০টায় আগুন লাগার খবর আসে। পরে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।
পিএ/টিএ