বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
ছবি: সংগৃহীত
০২:৫৬ পিএম | ০২ আগস্ট, ২০২৫
<div>জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ে আজ শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এরই মধ্যে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, আজ (শনিবার) বিকেল ৪টার এই সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
মুশফিক উস সালেহীন আরও বলেন, ধারণা করা হচ্ছে- কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকালের (রোববার) কর্মসূচির বিস্তারিত তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
টিএ