© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী এমপি-মন্ত্রীদের বিচার কাজ যেনতেনভাবে সরকার করতে চায় না: ফয়েজ আহমদ

শেয়ার করুন:
আওয়ামী এমপি-মন্ত্রীদের বিচার কাজ যেনতেনভাবে সরকার করতে চায় না: ফয়েজ আহমদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৩ পিএম | ০২ আগস্ট, ২০২৫
আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে বিচার কাজ যেনতেনভাবে সরকার করতে চায় না, তাহলে এ নিয়ে প্রশ্ন উঠবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার (২ আগস্ট) বিকেলে শিল্পকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাপ্তি-অপ্রাপ্তির খতিয়ান প্যানেল ডিসকাশনে অংশ নিয়ে এসব বলেন ফয়েজ আহমদ তৈয়ব। তথ্য সুরক্ষা আইন এ মাসের মধ্যে করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তৈয়ব বলেন, সরকারের সাকসেস কম, আরেকটু গতিশীল হয়ে কাজ করতে পারলে ভালো হতো। কারণ কর্মকর্তারা ক্রমাগত বদলির ওপরে আছে। শেখ হাসিনার সাথে প্রশাসনের ৯০ শতাংশ কাজ করেছে। তাদের সবাইকে বাদ দিলে কাজ করা যাবে না।

এমআর/টিকে    

মন্তব্য করুন