© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১২ হাজার টাকায়!

শেয়ার করুন:
এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১২ হাজার টাকায়!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ পিএম | ০২ আগস্ট, ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের বড় একটি ইলিশ মাছ ধরা পড়েছে। মাছটি ১২ হাজার ৪৮০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চরকর্ণেশন কলাবাগান এলাকার পদ্মা নদীতে জেলে জাহাঙ্গীর হালদারের জালে বিশাল আকৃতির ইলিশ মাছটি ধরা পড়েছে।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, এটিই চলতি মৌসুমে এই অঞ্চলের বড় ইলিশ। সচারাচর ২ কেজির ওপরের সাইজের ইলিশ মাছ পদ্মায় এখন পাওয়া যায়না। মাছটি জেলে জাহাঙ্গীর হালদারের কাছ থেকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ৫ হাজার টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনে নেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, আমি জেলে জাহাঙ্গীর হালদারের কাছ থেকে কেজি প্রতি ৫ হাজার টাকা দরে ১২ হাজার টাকা দিয়ে ক্রয় করি। পরে ৫ হাজার ২০০ টাকা কেজি দরে ১২ হাজার ৪৮০ টাকায় মুঠোফোনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলার এক ক্রেতার কাছে বিক্রি করেছি। বিশেষ ব্যবস্থাপনায় মাছটি ক্রেতার ঠিকানায় পাঠিয়েও দিয়েছি।

এমকে/টিকে

মন্তব্য করুন