© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে রবিবার থেকে সব ধরনের অনলাইন জিডি সেবা চালু

শেয়ার করুন:
গাজীপুরে রবিবার থেকে সব ধরনের অনলাইন জিডি সেবা চালু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৪ পিএম | ০২ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">গাজীপুর মহানগর পুলিশের থানাগুলোতে সব ধরনের সাধারণ ডায়ের...

গাজীপুর মহানগর পুলিশের থানাগুলোতে সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) অনলাইন মাধ্যমে করা হবে। রোববার (৩ আগস্ট) থেকে সব ধরনের অনলাইন জিডি সেবা চালু হবে।

পুলিশ সদর দফতরের এআইজি’র (মিডিয়া অ্যান্ড পিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা পর্যায়ক্রমে সারা দেশে চালু করেছে বাংলাদেশ পুলিশ।

বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম রেঞ্জ এবং সিলেট, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। রোববার থেকে গাজীপুর মহানগর পুলিশের সকল থানায় অনলাইনে সব ধরনের জিডি করা যাবে।

এতে আরও জানানো হয়, অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।

বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এমআর/টিকে 

মন্তব্য করুন