গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন : মেজর হাফিজ
ছবি: সংগৃহীত
০২:৩৩ এএম | ০৩ আগস্ট, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটি সদস্য মে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটি সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো সুষ্ঠু নির্বাচন।
শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেজর হাফিজ এ কথা বলেন।
তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে; তার জন্য কেউ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। আর গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এখন যারা ক্ষমতার মোহে পড়ে গেছেন, এখন তারা শুধু ঘুরিয়ে প্যাঁচাচ্ছেন। সহজ পথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ জনগণ এলাকায় নেতা হিসেবে তাকে চান যাকে তারা চেনেন, সবসময় তাকে পাশে পাবেন। কিন্তু শুধু মার্কা দিয়ে তাকে কীভাবে চিনতে পারবেন। পিআর পদ্ধতিতে দেখা যাবে, ভোলায় যে সংসদ সদস্য হবে, তার বাড়ি কুড়িগ্রামে।
বিএনপির এ নেতা বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে পরাজিত করেছি। বিপ্লবে যারা জীবন দেন বিপ্লবের পর তাদের মূল্যায়ন করা হয় না। অনেক লোক কোথা থেকে গজিয়ে আন্দোলন-সংগ্রামের সব কৃতিত্ব নিয়ে নেয়।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮১ হাজারের মতো। আর এখন মুক্তিযোদ্ধার সংখ্যা আড়াই লাখ। এর কৃতিত্ব আওয়ামী লীগের। তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই আত্মীয়-স্বজনসহ সবাইকে মুক্তিযোদ্ধা বানিয়েছে।
সূত্র- বাসস
কেএন/টিএ