© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসিতে যাচ্ছে এনসিপির প্রতিনিধিদল

শেয়ার করুন:
ইসিতে যাচ্ছে এনসিপির প্রতিনিধিদল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫০ এএম | ০৩ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">আজ রোববার (৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে যাবে জাতীয় নাগরি

আজ রোববার (৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে যাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য জানান।

তিনি জানান, আজ দুপুর ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে যাবে এনসিপির একটি প্রতিনিধিদল। উপস্থিত থাকবেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

এদিকে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দেশব্যাপী পদযাত্রা শেষে আজকের সমাবেশ থেকে ‘জাতীয় ইশতেহার’ ঘোষণা করবে দলটি।


 পিএ/টিকে  

মন্তব্য করুন