© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাহাত্তরের সংবিধান আরেক দেশ থেকে পাস হয়ে এসেছে : সারজিস আলম

শেয়ার করুন:
বাহাত্তরের সংবিধান আরেক দেশ থেকে পাস হয়ে এসেছে : সারজিস আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৪ পিএম | ০৩ আগস্ট, ২০২৫

<p style="text-align: justify; ">জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বাহাত্তরের সংবিধান একটা দলের ছিল। যে সংবিধান আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারে না। আমরা আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙেচুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি।


রবিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘৫৪ বছরেও দেশের মানুষ অধিকার পায়নি। আজ থেকে এক বছর আগে আমরা এই শহীদ মিনার ছিলাম। এই দিনে হাসিনার পতনের ডাক এসেছিল।

এক বছর হয়ে গেছে আজও আমাদের অধিকার পাইনি। আমরা আর হতাশার কথা শুনতে চাই না।’

তিনি বলেন, ‘আমরা শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আমরা এই সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চেয়েছি।

শহীদ পরিবারের পুনর্বাসন ও আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এখানে এসেছি।’

এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘আমাদের লড়াই শুধু ২৪-এর জন্য নয়। বিডিআর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, ২০১৩ সালে শাপলা চত্বরে যারা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার চাইতে এসেছি। এই বাংলাদেশে যেমন জঙ্গিবাদ মেনে নেব না, তেমনি জঙ্গি নাটকও মেনে নেব না। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামে সব দালালকে আর মেনে নেব না।

এমআর/টিকে  

মন্তব্য করুন