মুন্সীগঞ্জে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে আটক করল পুলিশ
ছবি: সংগৃহীত
০৭:২৫ পিএম | ০৩ আগস্ট, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমনকে (৪৬) আটক করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। মীর মোশাররফ হোসেন সুমন উপজেলার ইছাপুরা গ্রামের মীর আব্দুস সাত্তারের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সিরাজদিখান থানা ভাঙচুরের মামলায় তাকে আটক করা হয়েছে। গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সিরাজদিখান থানায় হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
পরে ২৭ আগস্ট সিরাজদিখান থানার এসআই ইকবাল হোসেন বাদী হয়ে ৪শ’ থেকে সাড়ে ৪শ’ জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় মীর মোশারফ হেসেন সুমনকে আটক করা হয়।
এমআর/টিএ