© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঐকমত্য হওয়া প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে কমিশন

শেয়ার করুন:
ঐকমত্য হওয়া প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে কমিশন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৩ পিএম | ০৩ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">ঐকমত্য হওয়া প্রস্তাব বা সুপারিশসমূহের বিষয়ে কমিশন পর্যায়ক্র

ঐকমত্য হওয়া প্রস্তাব বা সুপারিশসমূহের বিষয়ে কমিশন পর্যায়ক্রমে বিশেষজ্ঞদের সঙ্গে এবং সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে কথা বলবে জাতীয় ঐকমত্য কমিশন।

রবিবার (৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের সভায় সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আলোচনার যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা পর্যালোচনা করা হয়।

সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঐকমত্য হওয়া প্রস্তাব বা সুপারিশসমূহের বিষয়ে কমিশন ধারাবাহিকতায় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে কথা বলবে।

এসব প্রস্তাব বা সুপারিশ বাস্তবায়নের উপায় নিয়ে কমিশন, রাজনৈতিক দল ও জোট এবং সরকারের করণীয় বিষয়ে আলোচনা অব্যাহত রাখা হবে। 

এসএন 

মন্তব্য করুন