© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত শূন্য, মৃত্যু ১

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত শূন্য, মৃত্যু ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫০ পিএম | ০৩ আগস্ট, ২০২৫

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতু

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।

রোববার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় এক নারী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত করোনাভাইরাসে ৩১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং চলতি বছর ১৪ হাজার ৫০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ বছর এখন পর্যন্ত ৭২২ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।

এসএন 

মন্তব্য করুন