© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিও অনুমোদন পেল সিলকো ফার্মাসিউটিক্যালস

শেয়ার করুন:
আইপিও অনুমোদন পেল সিলকো ফার্মাসিউটিক্যালস
economic-reporter
০৬:০২ পিএম | ১৯ ডিসেম্বর, ২০১৮

ইনিশিয়াল পাবলিক অপারিং (আইপিও) এর অনুমোদন পেয়েছে সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে।

বুধবার পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৬৬৯তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি জানিয়েছে, সিলকো ফার্মাসিউটিক্যালস আইপিওতে তিন কোটি সাধারণ শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিও’র মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা পুঁজি উত্তোলন করবে।

বিএসইসি আরও জানিয়েছে, ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৪১ পয়সা। শেষ পাঁচ বছরের আর্থিক বিবরণী অনুযায়ী গড় হারে শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪৬ পয়সা।

পুঁজিবাজার থেকে উত্তোলন করা টাকা সিলকো ফার্মাসিউটিক্যালস কারখানার ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন